ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আলোচনায় একাধিক নেতা অনলাইন সাংবাদিকতার অনেক ‘প্রথম’-এর পুরোধা তৌফিক ইমরোজ খালিদী তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক তিন মাসের মধ্যে আইপিও অনুমোদন দেওয়ার ঘোষণা বিএসইসি চেয়ারম্যানের জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত নিয়মিত চর্চার মাধ্যমেই গড়ে ওঠে গণতান্ত্রিক সংস্কৃতি: রাষ্ট্রপতি আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত যৌতুক মা/মলার আ/সামি গ্রে/ফতার

কিয়েভে গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র।

দেশটির অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলার সর্বশেষ এ ঘটনায় রাজধানীতে যান চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়।

আজ ড্রোন হামলার সতর্কতার পর নর্দার্ন ব্রিজে এই হামলা হয়। এর এক দিন আগে সাউদার্ন ব্রিজে হামলা হয়েছে।

নগর কর্মকর্তারা জানান, এসব হামলা কিয়েভকে ‘তছনছ করে দিচ্ছে’।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী সংঘাত মূলত পূর্বাঞ্চলের স্থলযুদ্ধকে কেন্দ্র করে চলছে। ফ্রন্টলাইনের কাছাকাছি এলাকাগুলোর তুলনায় কিয়েভ এতদিন অপেক্ষাকৃত কম ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ‘নর্দার্ন ব্রিজে হামলা হয়েছে।’

তিনি আরো জানান, জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

পরবর্তী এক আপডেটে ক্লিৎসকো জানান, হামলায় সেতুর সড়কের অংশ ও ট্রলিবাসের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে সেতুটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার যান চলাচল বন্ধ রয়েছে।’

এর আগে দনিপ্রো নদীর ওপর থাকা একাধিক সেতুতে হামলা হয়েছে। এসব সেতু কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করে নির্মিত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আলোচনায় একাধিক নেতা

কিয়েভে গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা

আপডেট টাইম : ০৫:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬