হাফিজুর রহমান যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে কেশবপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে পৌর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ করা হয়।
অনুষ্ঠানে পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের আমিনুর রহমান মধু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন বাবুল, কেশবপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর, জাহাঙ্গীর কবীর মিন্টু, মেহেদী হাসান হিমেল, মেহেদি হাসান শিপন, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক অহেদুর রহমান অন্তু প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















