হাফিজুর রহমান, যশোর প্রতিনিধি:
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং একটি নিরাপদ, পরিচ্ছন্ন, জনবান্ধব ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশায় সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্বের দাবি জোরালো হয়ে উঠেছে। এলাকার সাধারণ মানুষের মুখে মুখে এখন একটিই আলোচনা—আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব হিসেবে সবার উর্ধ্বে অবস্থান করছেন কেশবপুর উপজেলা বিএনপির মৎস্য প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিটন, দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান ২৭ বিলের পানি নিষ্কাশন কমিটির সভাপতি কামরুজ্জামান লিটন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক চেতনায় বিশ্বাসী এবং দীর্ঘ ১৬ বছর রাজপথে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দলের দূরসময়ে ২২ সালে দলের স্বার্থে নির্বাচন করা, অভিজ্ঞতার কারণে স্থানীয় জনসাধারণের মাঝে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে তুঙ্গে। স্থানীয়রা মনে করছেন, তৃণমূলের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং রাজনৈতিক দীর্ঘ লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক হিসেবে কামরুজ্জামান লিটন পারেন জনগণের আসল অধিকার ও প্রত্যাশা পূরণ করতে।
এলাকাবাসীর মতে, একটি ইউনিয়নের উন্নয়ন কেবল রাস্তাঘাট নির্মাণ কিংবা অবকাঠামোগত পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িত রয়েছে নাগরিকদের নিরাপদ জীবনযাপন, পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত পয়োনিষ্কাশন ব্যবস্থা, সুপেয় পানির সরবরাহ এবং সঠিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা। এসব ক্ষেত্রে কার্যকর পরিকল্পনা ও সঠিক বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক ও বাসযোগ্য মডেল ইউনিয়ন গড়ে তুলতে কামরুজ্জান লিটনের মতো জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই।স্থানীয় ভোটার ও সচেতন নাগরিক সমাজের প্রত্যাশা, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে যোগ্য ও পরীক্ষিত এই নেতাকে আগামী দিনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নবাসী।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















