ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০ শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও উপকূল সুরক্ষায় ঢাবিতে বিশেষ কর্মশালা চিকিৎসায় বিদেশে অর্থ নেওয়ার সীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী জেদ্দায় ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু: বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর ৪ বছর পর টেস্ট দলে নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন রবিন জাতিসংঘ জলবায়ু সম্মেলন : তিন বড় চ্যালেঞ্জের মধ্যেই শুরু কপ-৩১

তাইজুল-মিরাজের ধাক্কার পর ক্যারিবীয়দের লিড ৯৮

ক্রীড়া প্রতিবেদক: সিলেটের উইকেটে সেভাবে সুবিধা পাচ্ছেন না তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। প্রথম ইনিংসে তারা গতি-সুইংয়ের ঝড় তুললেও দ্বিতীয় ইনিংসে পাত্তা দিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই আগ্রাসী ব্যাট করা সফরকারীদের দু’বার ধাক্কা দিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। তবে প্রথম সেশনেই তারা ওভারপ্রতি প্রায় ৪ গড়ে ৯৮ রানের লিড নিয়েছে।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৩৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১২৮ রান। কাভেম হজ ৩০ ও কেভিন উইকহ্যাম শূন্য রানে অপরাজিত আছেন। এর আগে আউট হওয়া দুই ওপেনারই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। ব্রেন্ডন কিং ৬১ ও জশুয়া ডি সিলভা ৩৬ রানে আউট হয়েছেন।

সিলেট টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশের দখলে নিয়ে এসেছিলেন তাওহীদ হৃদয়। অথচ স্বাগতিকদের শুরুটা ছিল বিপর্যস্ত। হৃদয়ের অবিশ্বাস্য ও ইতিহাসগড়া ২৪২ রানে ভর করে নাজমুল হোসেন শান্ত’র দল ৩০ রানের লিড নেয়। পড়ন্ত বিকেলে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় ৭ রানে দিন শেষ করে। সেখান থেকেই শুরু হলো আজ (রোববার) চতুর্থ দিন। শুরু থেকেই আগ্রাসী দুই ক্যারিবীয় ওপেনার গড়েন ৮৫ রানের জুটি।

মিরপুরে স্পিনসহায়ক উইকেটেও অকার্যকর বোলিংয়ে সমালোচিত ছিলেন তাইজুল-মিরাজরা। তাইজুল ইসলামের হাত ধরেই এদিন প্রথম সাফল্য এলো। তার বলে এলবিডব্লিউ হয়ে ডা সিলভা ৩৬ রানে ফেরেন। ভাঙে সফরকারীদের ওপেনিং জুটি। অবশ্য ততক্ষণে তারা ৫৫ রানের লিড নিয়ে ফেলে। ওপেনিং সঙ্গী বিদায় নিলেও টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ ফিফটি পূর্ণ করেন ব্রেন্ডন কিং। ক্রিজে নামা কাভেম হজকে সঙ্গে নিয়ে তিনি হাত খুলে মেরেছেন।

দ্বিতীয় উইকেট জুটিও দ্রুতগতিতে আগাচ্ছিল। ৩৪ রানের সেই জুটি ভেঙে ব্রেকথ্রু দিয়েছেন মিরাজ। ৬১ রান করা কিংকে স্লিপে শান্ত’র হাতে বানিয়ে ফিরেছেন তিনি। সামনের পায়ে এগিয়ে ডিফেন্স করতে গিয়ে বলটি তার ব্যাটের বাইরের কানায় লেগে যায়। যা মধ্যাহ্নভোজের বিরতির আগে এই উইকেট বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির!

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু

তাইজুল-মিরাজের ধাক্কার পর ক্যারিবীয়দের লিড ৯৮

আপডেট টাইম : ০২:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬