নিজস্ব প্রতিবেদক: পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে ও প্রতিষ্ঠানটির অন্যতম শীর্ষ কর্মকর্তা শওকত আজিজ রাসেল ছয় মাসের জামিন পেয়েছেন। পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর হাইকোর্ট থেকে এ জামিন পেলেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের একক হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
আদালতে রাসেলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এর আগে গত ১ নভেম্বর রাজউক পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন।
এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত রাসেলসহ আটজনকে ৭ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















