বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা রোভার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ প্রফেসর একেএম সেলিম চৌধুরী।
স্কাউটস ফেনী জেলা রোভারের সম্পাদক রফিক আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
মৌলভী সামছুল করিম কলেজের গার্লস ইন রোভারের আরএসএল মোসাম্মৎ শিরিন আক্তারের সঞ্চালনায় কাউন্সিলে অন্যদের মধ্যে ছাগলনাইয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর টুটুল চন্দ্র সাহা, ফেনী আলীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আহমদ হোসেন, কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক, জেলা রোভারের এএলটি একেএম মজিবুর রহমান সহ জেলার বিভিন্ন কলেজ-মাদরাসার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কাউন্সিলের সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা রোভারের কোষাধ্যক্ষ ও ফেনী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান জয়নাল আবেদীন।
বার্ষিক কাউন্সিলে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমকে জেলা সভাপতি ও ফেনী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম খলিলকে জেলা রোভারের কমিশনারের দায়িত্ব দেয়া হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























