ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতেও মিশছে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা ফেনী জেলা রোভারের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম শহরে ৬ টি দোকানে অগ্নিকাণ্ডে ২০ লাখ ক্ষয়ক্ষতি পরিমাপে কারচুপির অভিযোগে রাজধানীতে পেট্রোল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা সাতক্ষীরা সীমান্তে মা/দকসহ বিভিন্ন পণ্য জব্দ, গ্রে/ফতার ১৫২ উত্তরখানে ৯ তলা থেকে স্ত্রীর লাশ উ/দ্ধার; ঘাতক স্বামী রিমান্ডে ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তায় মানববন্ধন, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা সীমান্তে মা/দকসহ বিভিন্ন পণ্য জব্দ, গ্রে/ফতার ১৫২

 জেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ১ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত মোট ৮২ কোটি ৩৫ লাখ টাকার বেশি মূল্যের মাদকসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে এসব ঘটনায় ১৫২ জন আসামিকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, ১৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অভিযানে ৪ হাজার ৭শ’ ৬২ বোতল মদ, ৩.১৩ কেজি হেরোইন, ৬৪ হাজার ৩১ পিস ইয়াবা, ৩১ হাজার ১৬ বোতল ফেনসিডিল এবং ২শ’ ৪০ গ্রাম গাঁজাসহ মোট ৫১ কোটি ৯৮ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৩০ কোটি ৩৮ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, ৫টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি।

আরও জানানো হয়, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ ৬শ’ কিলোমিটার সীমান্ত এলাকায় দুটি সেক্টরের অধীনে সাতটি ইউনিটের ১১৩টি বিওপি কাজ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রতিদিন দিন-রাত ৪৫২টি টহল পরিচালনা করা হচ্ছে।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, পুশইন ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি।

নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বাসসকে বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি বদ্ধপরিকর। মাদক, অস্ত্র চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

সাতক্ষীরা সীমান্তে মা/দকসহ বিভিন্ন পণ্য জব্দ, গ্রে/ফতার ১৫২

আপডেট টাইম : ০৬:০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬