ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে

পিরোজপুরে নকল ওষুধ বিক্রি, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

পিরোজপুর শহরে নকল ও অননুমোদিত ওষুধ বিক্রির অভিযোগে হাসিব ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) বিকেলে শহরের হাসপাতাল রোডে কেয়ার ফাস্ট ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নব গোপাল সাহা। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার সুশীল কুমার ঢালী ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানকালে ফার্মেসিতে গ্যাস্ট্রিকের চিকিৎসায় ব্যবহৃত গ্যাভিসল সিরাপের নকল পণ্য পাওয়া যায়। এ ছাড়া যৌন উত্তেজক ওষুধ ও সিরাপের বৈধ কোম্পানিগত কাগজপত্র এবং ফার্মেসির ড্রাগ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন কর্তৃপক্ষ। তাঁরা লাইসেন্সের আবেদনের একটি কপি দেখালেও অনুমোদিত লাইসেন্স উপস্থাপন করতে পারেননি।

এসব অনিয়মের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নব গোপাল সাহা বলেন, ওষুধ মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই নকল ও অননুমোদিত ওষুধ বিক্রির কোনো সুযোগ নেই। একই ধরনের অনিয়ম পুনরায় পাওয়া গেলে ফার্মেসি সিলগালাসহ আইনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বাস্থ্য সুরক্ষায় নকল, অননুমোদিত ও মানহীন ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

পিরোজপুরে নকল ওষুধ বিক্রি, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ১০:৩৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬