ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তুরাগে নাশকতার প্রস্তুতির অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার মেট্রোরেলের কাজ দ্রুত শেষের উদ্যোগ, মনোরেল নিয়েও ভাবছে সরকার মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় দুই লাখে সীমিত রাখার উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা কানাডার রিয়ালের সঙ্গে ২০৩২ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ভিনিসিয়ুস কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট আদাবরে যুবদল নেতা মুন্না ব্যাপারীকে হত্যাচেষ্টার মা/মলা: প্রধান আসামি বাচ্চা রিপন গ্রে/প্তার র‍্যাব-২-এর অভিযানে

পাহাড়ি রোদ আর শিশিরের মিলনরেখায় মুক্তো ঝরা সকাল

হেমন্তের বেলা ফুরোতে না ফুরোতেই বান্দরবানের প্রকৃতিতে শীতের আগমনি বার্তা। ভোরের সূর্যোদয় থেকে গোধূলি বিকেলের আলোয় প্রকৃতি এক অপরূপ রূপে সেজে ওঠে। পাহাড়ি রোদ আর শিশিরের মিলনরেখায় দেখা যায় মুক্তো ঝরা সকাল। আবার গোধূলি বিকেলে প্রকৃতি ধরা দেয় সোনারঙ মাধুর্যে।

সূর্য যখন গোধূলির রঙে পশ্চিম আকাশ রাঙিয়ে বিদায় নেয়, তখনই দিগন্তজুড়ে নামতে শুরু করে ধোঁয়াশা। ধীরে ধীরে কুয়াশার চাদরে ঢেকে যায় পাহাড়ের পর পাহাড়। কিছুক্ষণ আগেও খালি চোখে যা স্পষ্ট দেখা যেত তা মুহূর্তেই হারিয়ে যায় কুয়াশার আড়ালে। সন্ধ্যা নামার সাথে সাথে প্রকৃতিতে নেমে আসে এক অন্যরকম নীরবতা।

প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতেই পর্যটকদের ভিড় বাড়ছে পাহাড়ি জনপদে। ঢাকার গাজীপুর থেকে আসা সাইফুল ইসলাম বাসস’কে বলেন, পাহাড়ে ভোর দেখার জন্য খুব সকালে ঘুম থেকে উঠেছি। সবে মাত্র আসলাম মিলনছড়িতে। পাহাড়ের মাঝখানে বয়ে গেছে সাঙ্গু নদ। চারপাশে কুয়াশায় আচ্ছন্ন পাহাড়। আবছা দেখাচ্ছে নদ। এ যে অপরূপ সৌন্দর্য।

মিলনছড়ি থেকে একটু সামনের দিকে পা বাড়াতেই কথা হয় রাজশাহী থেকে আসা পর্যটক কামরুল ইসলামের সাথে। তরুণ এই পর্যটক বলেন, কুয়াশায় রাস্তাগুলো অদৃশ্য মনে হচ্ছে। বাইক চালাতে একটু কষ্ট হচ্ছে। বাতাসে হালকা ঠাণ্ডা। প্রকৃতিটা এখনো অনেকটা সবুজ। হাল্কা ঠাণ্ডা উপেক্ষা করে রাস্তার দুপাশের ফলজ বাগানে কাজ করছেন অনেকে। এ সময় পাহাড়ের প্রকৃতিটা উপভোগ করার জন্যই এখানে আসি।

দিনের কাজ শেষে ঘরে ফিরতে শুরু করেন রাখাল, কৃষক ও শ্রমজীবী মানুষ। রাত আটটা বাজতেই অনেকটা ফাঁকা হয়ে যায় পাহাড়ি জনপথ। চারপাশে তখন শুধু ঝিঁঝি পোকার গুঞ্জন আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক। নির্জন পাহাড়ের মাঝখানে থাকা ছোট ছোট টংঘর কিংবা চায়ের দোকানে রাত অবধি আড্ডায় মেতে থাকা মানুষগুলোকেও এখন দ্রুত ঘরে ফিরতে দেখা যায়। প্রকৃতিতে শীতের আগমনি বার্তা যেন বদলে দিচ্ছে পাহাড়ি জনপদের চেনা জীবনযাত্রা।

রাতের আঁধার পেরিয়ে ভোরের আলো ফুটতেই প্রকৃতি সাজে নতুন রূপে। পাহাড়ের ঘাস, লতাপাতা আর গাছের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু শিশিরকণা যেন একেকটি ঝলমলে মুক্তো। কুয়াশার ফাঁক গলে সূর্যের আলো পড়তেই সেগুলো চিকচিক করে ওঠে। পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে পড়ে এক স্নিগ্ধ ও মায়াবী সৌন্দর্য।

সকালের রোদ একটু উজ্জ্বল হতেই পাহাড়ি গ্রামগুলো থেকে ধীরে ধীরে সরে যায় কুয়াশার চাদর। শুকিয়ে আসে ভেজা পথঘাট। ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুও রোদের উত্তাপে হারিয়ে যায়। প্রকৃতির সেই স্নিগ্ধ সকাল পেরিয়ে আবারও শুরু হয় কর্মব্যস্ততা। দা-কাঁচি হাতে, মাথায় থুরং নিয়ে পাহাড়ের পথে বেরিয়ে পড়েন নারী-পুরুষ। কেউ যান জুম ক্ষেতে, কেউ বাগানে, আবার কেউ ছুটে চলেন জীবিকার সন্ধানে।

ভোরের বাতাসে হালকা শীতের অনুভূতি থাকলেও এখনো কনকনে ঠান্ডায় কাঁপতে হচ্ছে না কাউকে। তবে সকাল ও সন্ধ্যার আবহে শীতের উপস্থিতি জানান দিচ্ছে প্রকৃতি।

এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ে পাহাড়ে। ভোরের শিশিরভেজা প্রকৃতি আর গোধূলির কুয়াশাচ্ছন্ন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন পর্যটকেরা।

ভোরের আলো ফুটতেই দলবেঁধে মোটরসাইকেল নিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ছুটে যাচ্ছেন শত শত পর্যটক। কোথাও পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘ-কুয়াশার খেলা দেখছেন। আবার কোথাও প্রকৃতির অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্দি করছেন। কেউ কেউ পাহাড়ি পথের ধারের ছোট চায়ের দোকানে বন্ধুদের নিয়ে আড্ডায় বসছেন। ধোয়া ওঠা এক কাপ চায়ে চুমুক দিতে দিতে উপভোগ করছেন পাহাড়ের স্নিগ্ধ সকাল।

পাহাড়ের এই রূপ ক্ষণিকের। সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় কুয়াশা। হারিয়ে যায় শিশিরের ঝিলিক। কিন্তু প্রকৃতির এই মায়াবী সৌন্দর্য পর্যটকদের মনে রেখে যায় অন্যরকম এক অনুভূতি। পাহাড়ের নীরবতা, কুয়াশার চাদর আর শিশিরভেজা সকালের টানেই বারবার বান্দরবানে ফিরে আসেন প্রকৃতিপ্রেমীরা।

ব্যবসায়ীরাও বসে নেই। শীতে তারাও কর্মব্যস্ত। পর্যটকদের উপস্থিতিতে জমজমাট থাকে বেচা কেনাও। শীতকালীন ব্যবসাকে কেন্দ্র করে সকাল থেকে পর্যটনস্পটগুলোতে পসরা সাজিয়ে বসেন বম তরুণ তরুণীরা।

বাসসের সাথে আলাপাকালে তরুণী লাল কিম বম বলেন, এখন পর্যটন মৌসুম। সকাল থেকে পর্যটকরা আসছেন পর্যটন স্পটগুলোতে। শীত মৌসুমকে উপভোগ করার জন্যই মূলত পর্যটকরা এখানে আসেন। গামছা, কম্বল, রুমাল, গায়ের শাল, টুপি, ওড়না ও বিছানার চাদরসহ রকমারি পোশাক তারা এখান থেকে কিনে নিয়ে যান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তুরাগে নাশকতার প্রস্তুতির অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার

পাহাড়ি রোদ আর শিশিরের মিলনরেখায় মুক্তো ঝরা সকাল

আপডেট টাইম : ০১:১২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬