ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কমলা চাষে কৃষকের ভাগ্য বদল চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের ব্যক্তি খুনের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও ১৬৪ ধারায় জবানবন্দি চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পুলিশ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পুলিশ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার ‘নিরিবিলি’ নামের বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আজ সকালে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল আরমান জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান টহল পুলিশ সদস্যরা। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ফলে আগুন ভবনের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি।

পুলিশের এই কর্মকর্তা জানান, ভবনটির নিচতলার যে অংশে আগুন লেগেছে, সেটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। সেখানে কেউ বসবাস করেন না। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

পুলিশ জানায়, বাড়িটির পূর্ব পাশের নিচতলার একটি অংশ গত ১০ থেকে ১৫ বছর ধরে অব্যবহৃত। সেখানে পুরোনো আসবাবপত্র ও কাপড়চোপড় জমা ছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ড. ইউনূসের বাবা গত শতকের ষাটের দশকে বাড়িটি নির্মাণ করেন। পাঁচলাইশের এই বাড়িতেই ড. ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে। তার আদি পৈতৃক গ্রাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ

চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পুলিশ

আপডেট টাইম : ০১:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬