ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মধ্যপ্রাচ্যের টুর্নামেন্ট নিয়ে অপেক্ষায় এটিপি টেস্টে ২০২৬ সালের সর্বোচ্চ উইকেটশিকারি আব্বাস

ডেন্টালে ভর্তি : ৪৮ ঘণ্টায় ১১ সহস্রাধিক আবেদন

ফাইল ছবি

চলতি বছর সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে গত ৪৮ ঘণ্টার কম সময়ে ১১ হাজারেরও বেশি ভর্তিচ্ছুর আবেদন জমা পড়েছে। ১৭ অক্টোবর (সোমবার) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়।

স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ১১ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে।

ওই কর্মকর্তা জানান, বর্তমানে সরকারি পর্যায়ে একটি ডেন্টাল কলেজ ও আটটি ইউনিটসহ মোট নয়টিতে ৫৩২টি ও বেসরকারি ২৬ ডেন্টাল কলেজ ও ইউনিটে মোট এক হাজার ৩৬০টি আসন রয়েছে। দুই বছর আগ পর্যন্ত সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে হলেও গত বছর থেকে পৃথক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর মোট পাঁচটি কেন্দ্রে পরীক্ষা হবে। এর মধ্যে রাজধানীতে ঢাকা ডেন্টাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে তিনটি ও রাজশাহী ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন

ডেন্টালে ভর্তি : ৪৮ ঘণ্টায় ১১ সহস্রাধিক আবেদন

আপডেট টাইম : ০৯:৩১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭