ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

কুমিল্লায় গোলাগুলিতে নিহত ৩

কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিন ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় ওসিসহ চার পুলিশ আহত হয়েছেন। রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোমতী নদীর বেড়িবাঁধে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার দেবিদ্বার উপজেলার চরবাকর গ্রামের বাবুল ওরফে তরকারি বাবুল (৩৯), ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তাজুল ইসলামের ছেলে এরশাদুল ওরফে আছাদুল (২৭) ও বুড়িচং উপজেলার জগতপুর পুর্বপাড়া এলাকার মৃত আবুল হাশেমের ছেলে অলি মিয়া (৪৩)।

কুমিল্লা ডিবি পুলিশের ওসি মো.মাঈনুদ্দিন জানান, কুমিল্লায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে বুড়িচং থানা পুলিশ ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তিন ডাকাত আহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস, এসআই মোজাম্মেল, এএসআই গোলাম মহিউদ্দিন ও কনস্টেবল রফিক। পরে ঘটনাস্থল থেকে ৭টি মুখোশ, একটি পিস্তল, ১টি পাইপগান ও ৪ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কুমিল্লায় গোলাগুলিতে নিহত ৩

আপডেট টাইম : ১১:০০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯