ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহাকালের ‘বাংলা নাট্যোৎসব’ শুরু হচ্ছে আজ

সিটিজেন ডেস্ক: মহাকাল নাট্য সম্প্রদায়ের তিন যুগপূর্তি উদযাপনে আজ (সোমবার) রাজধানীর চার মঞ্চে একযোগে শুরু হচ্ছে ‘বাংলা নাট্যোৎসব ২০১৯’। এতে দেশের ২৩টি ও ভারতের ৫টি নাট্যদল অংশ নিচ্ছে। এ উৎসবে ৩১টি নাটক মঞ্চায়ন হবে।

১০ দিনের এ নাট্যোৎসব আগামী ৩০ অক্টোবর শেষ হবে। উৎসবে সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও সবুজ ছায়া।

আজ সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমিতে ত্রিপুরার চিফ হুইপ কল্যাণী রায়, বাংলাদেশের রামেন্দু মজুমদার ও আতাউর রহমান যৌথভাবে এ নাট্যোৎসবের উদ্বোধন করবেন।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হল, মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন এবং দনিয়ার স্টুডিও থিয়েটার হলে উৎসবের নাটকগুলো মঞ্চায়ন হবে।

উদ্বোধনী আলোচনা শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মহাকাল নাট্যসম্প্রদায়ের নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’, পরীক্ষণ থিয়েটার হলে নাট্যচক্রের ‘একা এক নারী’ মঞ্চায়ন হবে। অপর দিকে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর নাটক ‘তক্ষক’ মঞ্চায়ন হবে মহিলা সমিতি মিলনায়তনে।

এর আগে রোববার সন্ধ্যায় শেষ হয় ১০ দিনের ‘গঙ্গা-যমুনা’ নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯। শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতিতে চার মঞ্চে চার নাটক, দুই মঞ্চে নাচ, গান, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব পর্ষদের এই উৎসবের অষ্টম আসর শেষ হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

মহাকালের ‘বাংলা নাট্যোৎসব’ শুরু হচ্ছে আজ

আপডেট টাইম : ১১:২১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯