ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

ধানমন্ডিতে আগুনে দগ্ধ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনের তিন তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুনে দগ্ধ এক শিশু ও এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ধানমন্ডির ৬/এ ঈদগাহ মাঠের পাশে ১২তলা ভবনের তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ৩টি ইউনিট পাঠানো হয়। সকাল ১১টার দিকে আগুন পুরোপুরি নির্বাপিত হয়।

তিনি আরও জানান, আমরা আগুনে আহতের খবর পেয়েছি। তিনজনকে ঢামেক বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তবে কেউ মারা গেছে এমন তথ্য এখনও মেলেনি।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আগুনের ঘটনায় আহত তিনজনের মধ্যে এক বয়স্ক নারীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। একই আগুনের ধোঁয়ায় অসুস্থ অপর নারী হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটিকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

ধানমন্ডিতে আগুনে দগ্ধ নারীর মৃত্যু

আপডেট টাইম : ০২:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯