ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ

গণতন্ত্র ও সমাজতন্ত্রের পথ ধরেই এগুতে হবে : মেনন

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের সংবিধানে মৌলনীতির অন্যতম হচ্ছে গণতন্ত্র ও সমাজতন্ত্র। গণতন্ত্র ও সমাজতন্ত্রের পথ ধরেই এগুতে হবে। এছাড়া অন্য পথে বাংলাদেশে মানুষে মানুষে এই যে প্রকট বৈষম্য, তা দূরীকরণ সম্ভব নয়।

সোমবার ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহামতি কার্ল মার্কস-এর ২০১তম জন্মবার্ষিকী ও ১৩২তম মে দিবস পালন উপলক্ষে পার্টির কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মহানগর পার্টির সভাপতি আবুল হোসাইন এতে সভাপতিত্ব করেন। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুশান্ত দাস, মহানগর নেতা শাহানা ফেরদৌসি লাকী। কবিতা আবৃত্তি করেন মোস্তফা আলমগীর রতন। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়।

মেনন বলেন, শুধু সমাজতন্ত্রের সঙ্কট নয়, বিশ্ব পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের সঙ্কট বুঝতে হলে মার্কসের কাজ থেকে দীক্ষা নিতে হবে। বর্তমান নয়া উদারনৈতিক অর্থনীতির ফলে মানুষে মানুষে যে বৈষম্য সৃষ্টি হয়েছে, তা বুঝতে হলে মার্কসের কাছে ফিরে যেতে হবে। বৈষম্য দূর করতে কার্ল মার্কস থেকে শিক্ষা-দীক্ষা নিয়ে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। এছাড়া অন্য কোনো বিকল্প নেই। মার্কস আমাদের সেই শিক্ষাই দিয়েছেন।

তিনি বলেন, নয়া উদারবাদী অর্থনীতি ধারা বাংলাদেশকে গভীর সঙ্কটের মধ্যে ফেলে দেবে। বিদ্যমান নয়া উদারবাদী অর্থনীতির ফলে এক লুটেরা ধনীক শ্রেণি তৈরি হচ্ছে, যাদের মধ্যে স্বদেশ প্রেম বলতে কিছু নেই। তারা দেশের সম্পদ বিদেশে পাচার করতে দ্বিধা করে না। এই লুটেরা ধনীক শ্রেণির বিরুদ্ধে দেশের গরিব-মধ্যবিত্ত শ্রেণিকে সুদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। এই ঐক্যে শ্রমিক শ্রেণিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এতে কৃষক ও মধ্যবিত্ত শ্রেণী যুক্ত হলে দেশের অবস্থা পাল্টে যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

গণতন্ত্র ও সমাজতন্ত্রের পথ ধরেই এগুতে হবে : মেনন

আপডেট টাইম : ১২:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯