ঢাকা ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল

কোস্টগার্ড ডিজির সঙ্গে তুরস্ক কোস্টগার্ড প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্ক কোস্টগার্ডের প্রধান আহমেদ কেনদির।

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর কোস্টগার্ড সদর দফতরে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, সাক্ষাৎকালে তুরস্ক কোস্টগার্ডের প্রধান এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক একে অপরের কুশল বিনিময় করেন। এ সময় উভয় দেশের কোস্টগার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

এর আগে তুরস্ক কোস্টগার্ডের প্রধান সস্ত্রীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি মেমোরিয়াল পরিদর্শন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরে পৌঁছালে গার্ড অব অনার দেয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (০৩ ডিসেম্বর) চার দিনের সফরে ঢাকায় আসেন তুরস্ক কোস্টগার্ড প্রধান। সফরকালে তিনি বাংলাদেশ ও তুরস্ক কোস্টগার্ডের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিবেন।

এছাড়া, তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি সস্ত্রীক সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও গার্মেন্টস শিল্প, সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর এবং পানাম নগর পরিদর্শন করবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

কোস্টগার্ড ডিজির সঙ্গে তুরস্ক কোস্টগার্ড প্রধানের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৮:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯