ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

বান্দরবানে এক শ্রমিক‌কে অপহরণের অভি‌যোগ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে এক শ্রমিক‌কে অপহরণের অভিযোগ ‌উঠেছে পাহাড়ি সন্ত্রাসী‌দের বিরু‌দ্ধে। অপহৃত ব্যক্তির নাম সৈয়দ আলম (২৮)। সে বান্দরবান সদ‌রের সুয়ালক সিকদার পাড়ার রফিকুল ইসলামের ছে‌লে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা সদরের সুয়ালক ইউনিয়নের সুলতানপুরের বিশারীখোলা থে‌কে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ১০ জন শ্রমিক পাহাড়ে কাঠ কাটতে যায়। এসময় শ্রমিক আলমকে প্রায় ১০ জন পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রের মু‌খে তুলে নিয়ে যায়।

সুয়ালক ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি ব‌লেন, ‘শ্রমিক সর্দার সাগর আলম সিকদারকে চাঁদা দেওয়ার জন্য দেখা করতে বলেছিল সন্ত্রাসীরা। কিন্তু সে ‌দেখা না করায় এই অপহর‌ণের ঘটনা‌ ঘ‌টে‌ছে। সন্ত্রাসীদের কাছে অস্ত্র দেখে ভয়ে ৯ জন শ্রমিক পালিয়ে আসতে সক্ষম হয়।’

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী ব‌লেন, ‘অপহরণের বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বান্দরবানে এক শ্রমিক‌কে অপহরণের অভি‌যোগ

আপডেট টাইম : ১১:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০