বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

মুজিববর্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ২৫৯ বার পঠিত

 
ঢাকা: মুজিববর্ষ উপলক্ষে আহ্বান করা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। শনিবার (২১ মার্চ) সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানোর জন্য জনস্বার্থে রাষ্ট্রপতি এক আদেশে এ অধিবেশন স্থগিত ঘোষণা করেছেন।

অধিবেশন স্থগিত সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, আগামী ০৮ চৈত্র ১৪২৬ মোতাবেক ২২ মার্চ ২০২০ তারিখ আহূত একাদশ জাতীয় সংসদের ৭ম অধিবেশন (২০২০ খ্রিস্টাব্দের ২য় এবং মুজিববর্ষ, ২০২০ উপলক্ষে বিশেষ অধিবেশন) করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম পরিহার করার জন্য জনস্বার্থে স্থগিত ঘোষণা করিতেছি।’

প্রসঙ্গত: করোনা পরিস্থিতিতে বিশ্ব নেতৃবৃন্দ আসার বিষয়টি বাতিল হলে বিশেষ অধিবেশন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে ১১ মার্চ কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠক ডেকে অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে বিদেশি বক্তার পরিবর্তে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন বলে সিদ্ধান্ত হয়। এরই মধ্যে করোনা পরিস্থিতির অবনতি হলে শনিবার রাষ্ট্রপতি অধিবেশন স্থগিত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com