ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

কানাডা, অস্ট্রেলিয়ার অলিম্পিক থেকে নাম প্রত্যাহার

ক্রীড়া প্রতিবেদক : প্রথম দেশ হিসেবে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করেছে কানাডা। তাদের পথে হেঁটেছে অস্ট্রেলিয়াও।

করোনার প্রাদুর্ভাবে অলিম্পিকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে কানাডা।

আজ সোমবার কানাডিয়ান অলিম্পিক কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘কানাডিয়ান অলিম্পিক কমিটি (সিওসি), কানাডিয়ান প্যারা অলিম্পিক কমিটি (সিপিসি) এবং কানাডা সরকারের জাতীয় স্পোর্টস কাউন্সিল অলিম্পিকে অংশগ্রহণ না করার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আমরা কোনো দল, কোনো অ্যাথলেটকে অলিম্পিকে পাঠাবো না।’

‘সিওসি ও সিপিসি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে অনুরোধ করছি অলিম্পিক এক বছর পিছিয়ে দিতে। অ্যাথলেটদের সুস্থতা এবং তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে অলিম্পিক পিছিয়ে দেওয়ার সেরা সময় এটি।’ ২০১৬ রিও অলিম্পিকে ৩০০ অ্যাথলেট পাঠিয়েছিল কানাডা। দেশটি সোনা জিতেছিল ২২টি।

অস্ট্রেলিয়ার সেফ দ্য মিশন ইয়ান চেস্টারম্যান বলেছেন, ‘এটা পরিস্কার যে, জুলাইয়ে কোনোভাবেই অলিম্পিক আয়োজন সম্ভব নয়। আমাদের অ্যাথলেটরা তাদের অনুশীলন এবং প্রস্তুতিতে ইতিবাচক মনোভাব নিয়ে আছে। কিন্তু সময়টা বড্ড নিষ্ঠুর। এ সময়ে জীবনের চিন্তা সবার আগে।’

তিনি ধারনা দিয়েছেন, ২০২০ এর পরিবর্তে ২০২১ অলিম্পিক নিয়ে ভাবলে আমরা নিখুঁত পরিকল্পনা করতে পারব।

চলতি বছরের ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত জাপানে অলিম্পিক আয়োজনের কথা ছিল। কিন্তু করোনার প্রভাবে অলিম্পিকের আয়োজন ঝুলে আছে। যদিও এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) । তবে সংস্থাটি আগামী চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে বলে নিশ্চিত করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

কানাডা, অস্ট্রেলিয়ার অলিম্পিক থেকে নাম প্রত্যাহার

আপডেট টাইম : ০১:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০