ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নৌবাহিনী মোতায়েন সমুদ্র ও উপকূলীয় ১৯ উপজেলায়

নিজস্ব প্রতিবেদক: প্রাণসংহারী করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশের উপকূলীয় ছয় জেলার ১৯ উপজেলায় নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি নৌবাহিনীর সদস্যরা এসব এলাকায় তাদের অর্পিত দায়িত্ব পালন করবেন।

উপজেলাগুলো হচ্ছে- ভোলা সদর, চর ফ্যাশন, দৌলতখান, বোরহান উদ্দিন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, মোংলা, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা এবং তালতলী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, দেশে করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য উপকূলীয় এলাকায় ‘ইন এইড সিভিল পাওয়ার’ এর আওতায় নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জনসাধারণের মাঝে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করা, বিদেশ ফেরত নাগরিকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং বিশেষ নজরদারির ব্যবস্থা করাসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করছে নৌবাহিনী।

আইএসপিআর জানায়, এসব কার্যক্রমের মধ্যে উপকূলীয় বিভিন্ন দুর্গম এলাকায় ভাইরাস সংক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টাইন ব্যবস্থাসহ নিরবিচ্ছিন্নভাবে টহল প্রদান করে যাচ্ছে নৌবাহিনীর সদস্যরা। টহলের পাশাপাশি নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকার আইন-শৃঙ্খলা বাহিনী ও বেসামরিক প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এছাড়া যে কোন প্রয়োজনে সার্বিক সহায়তা প্রদান করতে প্রস্তুত রয়েছে নৌবাহিনী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নৌবাহিনী মোতায়েন সমুদ্র ও উপকূলীয় ১৯ উপজেলায়

আপডেট টাইম : ০১:৫৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০