ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২ ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল

করোনাভাইরাসের কারণে নববর্ষের অনুষ্ঠান বন্ধ

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের কারণে নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাথতে হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে গণভবন থেকে দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতিতে জনসমাগম আরো বড় বিপদ ডেকে আনতে পারে। আমাদের বাংলা নববর্ষের উৎসবে এ বছর জনসমাগম হয় তেমন কিছু করা উচিত হবে না। তবে ডিজিটাল ব্যবস্থায় অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।

করোনাভাইরাসের কারণে সরকারি ছুটি বাড়াতে হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ছুটি বাড়াতে হতে পারে। অনেকে গ্রামে চলে গেছে। আমাদের হয়তো কয়েকদিন ছুটি বাড়াতে হতে পারে। হয়তো ৯ তারিখ (এপ্রিল) পর্যন্ত ছুটি বাড়াতে হতে পারে। তবে যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে না। এ বিষয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব।’

প্রধানমন্ত্রী জানান, জনসমাগম যাতে না হয়, মানুষ যাতে নিরাপদ থাকে এ জন্য ৭ মার্চের অনুষ্ঠান, স্বাধীনতার অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের কারণে অনেক উন্নত দেশেও অনেক মানুষ মারা যাচ্ছে। অনেকে আক্রান্ত হচ্ছে। সব বিবেচনায় আমরা যথেষ্ট সচেতনতা সৃষ্টি করতে পেরেছি। তাই এটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমাদের আরো সচেতন থাকা দরকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ

করোনাভাইরাসের কারণে নববর্ষের অনুষ্ঠান বন্ধ

আপডেট টাইম : ১২:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০