ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

‘ঢাকায় প্রবেশ ও বের হওয়া যাবে না’

ঢাকা : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী বলেছেন, ঢাকা থেকে যাতে কোনো লোক বাইরে যেতে এবং বাইরে থেকে আসতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এজন্য পুলিশের প্রতিটি ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) রাতেই তিনি এমন নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে পুলিশ জানিয়েছে, আইজিপির নির্দেশনার অংশ হিসেবে থানা, হাইওয়ে, গোয়েন্দা পুলিশ, নৌ পুলিশ, র‌্যাবসহ প্রতিটি ইউনিট ঢাকামুখী মানুষের স্রোত ঠেকাতে কাজ শুরু করেছে। এ সময় কেউ ঢাকায় প্রবেশ করতে পারবেন না। এমনকি কাউকে বের হতেও দেওয়া হবে না। বিভিন্ন হাইওয়ে এবং ঘাট এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানোর সঙ্গে বসানো হয়েছে চেকপোস্ট। রাস্তায় আজ রোববার (০৫ এপ্রিল) এ কারণে অন্যদিনের তুলনায় পণ্যবাহী গাড়ি চলাচলও অনেকাংশে কমে গেছে। তবে জরুরি সেবাগুলোর যাতায়াত নিশ্চিত করা হবে।

এদিকে গতকাল শনিবার রাতেই ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, যাত্রাবাড়ী, টঙ্গী, সদরঘাটসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজন হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় মানুষকে ঘর থেকে বের না হতে পুলিশের শীর্ষ কর্মকর্তারা আহ্বান জানিয়ছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে শুক্র ও শনিবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার গার্মেন্টস শ্রমিক ঢাকা আসতে শুরু করেন। গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক বা লরি কিংবা পায়ে হেঁটেও ঢাকার উদ্দেশ‌্যে রওনা হন তারা। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

‘ঢাকায় প্রবেশ ও বের হওয়া যাবে না’

আপডেট টাইম : ০৭:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০