ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

৮৫০০ পরিবার হটলাইনে ফোন করে খাবার পেল

নিজস্ব প্রতিবেদক: লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারী সাড়ে আট হাজার পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এদের সবাই করপোরেশনের হটলাইন ফোন করে খাদ্য সহায়তার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন।

আজ শুক্রবার ডিএসসিসির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএসসিসি জানায়, ১৭ এপ্রিল পর্যন্ত করপোরেশনের হটলাইন নম্বরে ১৭ হাজার ১৭৫ জন নাগরিক ফোন করে খোঁজখবর নিয়েছেন। তাদের মধ্যে আট হাজার ৫৯২ জন খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনভুক্ত পাঁচ হাজার ৪৭৯ জনের বাসায় এরইমধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। অবশিষ্ট তিন হাজার ১১৩ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে অথবা পরিবারের সদস্যদের সামনে এ খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারীদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে বলে করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সীমিত পরিসরে চলমান এ কার্যক্রমের আওতায় হটলাইন ০১৭০৯৯০০৭০৩ এবং ০১৭০৯৯০০৭০৪ নম্বরে ফোন করার জন্য আগ্রহী নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএসসিসি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

৮৫০০ পরিবার হটলাইনে ফোন করে খাবার পেল

আপডেট টাইম : ০৮:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০