ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ

চট্টগ্রামের কর্ণফুলীতে চুরির সালিশে যুবক খুন

চট্টগ্রাম প্রতিনিধি: চুরির ঘটনায় বসা স্থানীয় সালিশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফ দোভাষ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন খুইদ্দারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় পারভেজ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে বলে তিনি জানান। নিহত আরিফ দোভাষ খুইদ্দারটেক এলাকার আহমদ হোসেনের ছেলে।

মো. ইসমাইল হোসেন বলেন, ‘আরিফ দোভাষের চাচাতো ভাই ওয়াহিদের ঘরে চুরি হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে সকালে সালিশে বসেছিল। সালিশে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কাউসারসহ কয়েকজন আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

তিনি আরও বলেন, ‘আমরা আসামি ধরতে গেলে স্থানীয়রা বাধা দেয়। পরে র‍্যাব সদস্যদের সহায়তায় পারভেজ নামে একজনকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে মূল অভিযুক্ত কাউসার পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট 

চট্টগ্রামের কর্ণফুলীতে চুরির সালিশে যুবক খুন

আপডেট টাইম : ১১:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০