ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

ভারতে সতর্কতা মেনে সিনেমা হল চালুর পরিকল্পনা

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের কারণে অন্য দেশগুলোর মতো ভারতেও এখন লকডাউন চলছে। আগামী ৩ মে পর্যন্ত এটি চলবে। এর জন্য দেশটির সকল সিনেমা হল বন্ধ রয়েছে।

সিনেমা হলগুলো বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়ছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। আর্থিক ক্ষতির পাশাপাশি কতদিন পর পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে অনিশ্চতায় তারা।

এদিকে লকডাউন ওঠে গেলেও সিনেমা হলগুলো কীভাবে চলবে তা নিয়ে ভার্চুয়াল কনফারেন্স করেছেন প্রযোজক, পরিবেশক ও হল মালিকরা। এ প্রসঙ্গে একজন পরিবেশক বলেন, ‘দর্শকদের মনে ভয়ের বিষয়টি নিয়েই বেশি আলোচনা হয়েছে। কোনো নির্দেশনা দেওয়া না হলেও প্রেক্ষাগৃহগুলোতে সতর্কতা অবলম্বন করা হবে। সামাজিক দূরত্ব মেনে সিটগুলোর মাঝে ফাঁকা রাখা হবে। মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক থাকবে। এছাড়া স্টাফদের জন্য পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করা হবে।’

হল মালিকদের মতে, লকডাউনের পর সিনেমা হলের দৃশ্যগুলোই সবচেয়ে বড় বিষয় হয়ে দাাঁড়াবে। প্রথম কয়েক মাস ব্যবসায় মন্দা ভাব থাকবে।

অন্যদিকে দিল্লির একজন সিনেমা পরিবেশক মনে করছেন, সরকার ও প্রযোজকদের উচিত এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ভারতে সতর্কতা মেনে সিনেমা হল চালুর পরিকল্পনা

আপডেট টাইম : ১১:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০