ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

চট্টগ্রামে শিশুকে হত্যার অভিযোগে চাচি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে পেট কেটে নির্মমভাবে খুন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর চাচিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) বিকালে শিশুটির মরদেহ উদ্ধারের পর রাতে তার চাচি রেশমা আক্তারকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার।

গতকাল রবিবার দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী আবুল হোসেনের বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার পর কলাপাতায় মুড়িয়ে শিশুটির মরদেহ বাড়ির পেছনে একটি পরিত্যক্ত ঘরে ফেলে রাখা হয়।

ওসি বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেশমা আক্তার নামে ওই নারীকে আমরা গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে শিশুটিকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে হত্যার ছুরিটিও উদ্ধার করেছি।’

খুন হওয়া শিশু আবদুল্লাহ আল দিহান প্রবাসী দিদারুল আলমের ছেলে।

জানা গেছে, দুপুরে দিহানকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। অনেকক্ষণ খোঁজার পর এক পর্যায়ে বাড়ির পেছনে পরিত্যক্ত একটি ঘরে লাকড়ির স্তূপের মাঝে মরদেহ পাওয়া যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

চট্টগ্রামে শিশুকে হত্যার অভিযোগে চাচি গ্রেফতার

আপডেট টাইম : ০৯:০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০