ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

গণমাধ্যমের কণ্ঠরোধ না করতে ৭ প্রভাবশালী রাষ্ট্রের আহ্বান

ডেক্স: করোনা ভাইরাস মহামারি চলাকালে বাস্তবভিত্তিক তথ্য প্রচারের জন্য গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর জোর দিয়েছেন ঢাকায় নিযুক্ত সাতজন বিদেশি রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার (৭ মে) নিজ নিজ টুইটার থেকে এ বিষয়ে জোর দেন তারা।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসা তিরিঙ্ক, সুইডেনের রাষ্ট্রদূত শারলোটা স্লাইটার, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসন, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েইজ টু্ইটারে মতপ্রকাশের স্বাধীনতায় জোর দেন।

ঢাকায় নিযুক্ত পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতরা টুইটারে প্রায় একই ধরনের কথা লিখেছেন। তারা বলেছেন, কোভিড-১৯ এর এ মহামারির সময়ে জনস্বার্থে ও জনস্বাস্থ্যের সুরক্ষায় মতপ্রকাশের স্বাধীনতা জরুরি। একই সঙ্গে কোনো গণমাধ্যমকর্মীর কণ্ঠরোধ যেন না করা হয়, সেদিকেও লক্ষ্য রাখার প্রয়োজন বলেও জানান তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

গণমাধ্যমের কণ্ঠরোধ না করতে ৭ প্রভাবশালী রাষ্ট্রের আহ্বান

আপডেট টাইম : ১১:৫৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০