ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

প্রধানমন্ত্রীর ৫ নির্দেশনা নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি

জ্যেষ্ঠ প্রতিবেদক : জীবন ও জীবিকার প্রশ্নে লকডাউন খুলে দিয়ে স্বাস্থ‌্যবিধি মেনে চলে সব ধরনের কার্যক্রম চালানোর নির্দেশনা দিয়েছে সরকার। এবার জনগণের মধ‌্যে আরও স্বাস্থ‌্য সচেতনতা বৃদ্ধিতে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ৫টি নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

পাঁচ নির্দেশনা হচ্ছে— ১) অফিস আদালত, দোকান, ব‌্যবসা প্রতিষ্ঠানসহ সর্বত্র স্বাস্থ‌্যবিধি মেনে চলা ও সংক্রমণ রোধে কার্যপদ্ধতি অনুসরণ। ২) গণপরিবহন চলাচলের সময় স্বাস্থ‌্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রাখা। ৩) জনসম্মুখে সব সময় মাস্ক পরিধান ও স্বাস্থ‌্য বিভাগের নির্দেশনা মেনে চলা। ৪) দলীয় নেতাকর্মীরা নিজেরা স্বাস্থ‌্যবিধি মেনে চলবেন এবং তা প্রতিপালনে জনগণকে সচেতন করবেন। ৫) স্থানীয় জনপ্রতিনিধিদের করোনা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জনপ্রতিনিধিরা অঞ্চলভিত্তিক তদারকির মাধ‌্যমে সংক্রমণ রোধের পাশাপাশি স্বাস্থ‌্য সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন। আপদকালীন সময়ে স্বাস্থ‌্যবিধি মেনে অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

বুধবার (৩ জুন ) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে মেট্রোরেল প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সব নির্দেশনা প্রতিপালন এবং দৃঢ় মনোবল নিয়ে করোনা বিরোধী লড়াইয়ে ঐক‌্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে সচেষ্ট থাকতে হবে। অতীতের যেকোনও দুর্যোগের মতো আমাদের ঐক‌্যবদ্ধ, সাহসী ও মানবিক প্রয়াস সংকট উত্তরণের পথ সুগম করবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ৫ নির্দেশনা নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি

আপডেট টাইম : ০৪:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০