ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

২১ জুন দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের ২১ জুন দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ বা রিং অব ফায়ার। মহাকাশ ও জ্যোতির্বিদ্যাবিষয়ক ওয়েবসাইট স্পেস ডটকম জানিয়েছে, সূর্যগ্রহণটি আগামী ২১ জুন আফ্রিকা ও এশিয়ায় দেখা যাবে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিং অব ফায়ার আংশিকভাবে দেশের বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে।

শুক্রবার (৫ জুন) আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। ওই দিন সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরের আকাশে সূর্যগ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ১০ টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে কঙ্গোর বোমা শহরের আকাশে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে ভারতের যোশীমঠ শহরে ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণের সময় এর সর্বোচ্চ মাত্রা .৯৯৩৬ থাকবে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে ফিলিপাইনের সামার শহরে। সূর্যগ্রহণ শেষ হবে বিকেল ৩টা ৩৪ মিনিটে ফিলিপাইনের ‍মিন্দানাও শহরের আকাশে।

‘রিং অব ফায়ারের’ বিষয়ে নাসার ওয়েবসাইটেও এ ধরনের তথ্য দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ড. আব্দুল মান্নান জানান, আকাশ পরিষ্কার থাকলে ওই দিন (২১ জুন) বাংলাদেশ থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ঢাকার আকাশে ১১টা ২৩ মিনিট ৩ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ ঘটবে দুপুর ১টা ১২ মিনিট ২৯ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৫২ মিনিট ৩ সেকেন্ডে। মংমনসিংহের আকাশে ১১টা ২৩ মিনিট ২ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে, কেন্দ্রীয় গ্রহণ ঘটবে দুপুর ১টা ১২ মিনিট ১৩ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৫১ মিনিট ২ সেকেন্ডে। চট্টগ্রামে ১১টা ২৮ মিনিট ১২ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে, কেন্দ্রীয় গ্রহণ ঘটবে দুপুর ১টা ১৭ মিনিট ৩০ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৫৫ মিনিট ১৩ সেকেন্ডে। সিলেটে ১১টা ২৭ মিনিট ৪৭ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে, কেন্দ্রীয় গ্রহণ ঘটবে দুপুর ১টা ১৬ মিনিট ৫০ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৫৪ মিনিট ৫২ সেকেন্ডে। খুলনায় ১১টা ২০ মিনিট ১৯ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে, কেন্দ্রীয় গ্রহণ ঘটবে দুপুর ১টা ৯ মিনিট ৪৫ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৫০ মিনিট ৯ সেকেন্ডে। বরিশালে ১১টা ২৩ মিনিট ৫ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে, কেন্দ্রীয় গ্রহণ ঘটবে দুপুর ১টা ১২ মিনিট ৩২ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৫২ মিনিট ১ সেকেন্ডে। রাজশাহীতে ১১টা ১৭ মিনিট ১৪ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে, কেন্দ্রীয় গ্রহণ ঘটবে দুপুর ১টা ৬ মিনিট ২৬ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৪৭ মিনিট ৫৫ সেকেন্ডে। রংপুরে ১১টা ১৭ মিনিট ৫৯ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে, কেন্দ্রীয় গ্রহণ ঘটবে দুপুর ১টা ৭ মিনিট ২০ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৪৮ মিনিট ৩৩ সেকেন্ডে।

উল্লেখ্য, সর্বশেষ গত বছরের ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়া ও এশিয়া মহাদেশে সূর্যগ্রহণ দৃশ্যমান হয়েছিল। বাংলাদেশেও আংশিক সূর্যগ্রহণ দেখা যায়।

নাসা ও স্পেস ডটকম জানিয়েছে, এ বছর আরো একটি সূর্যগ্রহণ দেখা যাবে। ১৪ ডিসেম্বর এটি দক্ষিণ আমেরিকায় ‍দৃশ্যমান হতে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

২১ জুন দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ

আপডেট টাইম : ১২:০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০