ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঐতিহাসিক ছয় দফা দিবসে অনলাইনে সভা ও কুইজ প্রতিযোগিতা

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটি অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

একই সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্দেশে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অ্যাটকোর সহ-সভাপতি মোজাম্মেল বাবু, কুইজ প্রতিযোগিতার বাস্তবায়ন সহযোগী প্রিয় ডটকমের প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন অনলাইন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, করোনাভাইরাসের কারণে আমরা মুজিববর্ষের আয়োজন জনসমাগম ছাড়া আয়োজন করছি। তারই অংশ হিসেবে আমরা ডিজিটালি আলোচনা সভার আয়োজন করছি। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। আলোচনায় অংশ নেবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

কুইজ প্রতিযোগিতার বিষয়ে জুনাইদ আহমদ পলক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ৬-দফা’ শিরোনামে এ প্রতিযোগিতা হবে। ছয় মিনিটের কুইজ প্রতিযোগিতায় যে যত বেশি উত্তর দিতে পারবেন, তিনি বিজয়ী হবেন। ওই দিন রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। এজন্য নিবন্ধনের শেষ সময় ৭ জুন বিকেল ৩টা পর্যন্ত।

প্রতিযোগিতার বাস্তবায়নে সহযোগী প্রিয়ডটকমের প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন বলেন, এ প্রতিযোগিতায় শত পুরস্কারের ব্যবস্থা রয়েছে। ১ম পুরস্কার হিসেবে থাকছে তিন লাখ টাকা, ২য় পুরস্কার দুই লাখ টাকা ও ৩য় পুরস্কার এক লাখ টাকা। এছাড়াও ৪র্থ পুরস্কার ৫০ হাজার টাকা ও ৫ম পুরস্কার ২৫ হাজার টাকা। বাকি ৯৫টি বিশেষ পুরস্কার প্রতিটি ১০ হাজার টাকা দেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঐতিহাসিক ছয় দফা দিবসে অনলাইনে সভা ও কুইজ প্রতিযোগিতা

আপডেট টাইম : ১১:২৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০