ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দেশে করোনায় আজও ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৮৭

নিজস্ব প্রতিবেদক : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৪৯ জনে।

এ সময়ে নতুন করে আরও ৩ হাজার ১৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৮ হাজার ৫২ জনে।

বৃহস্পতিবার (১১ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ১১৪টি। ১৫ হাজার ৭৭২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৪৭ জন।

তিনি জানান, নিহতদের মধ্যে ৩০ জন পুরুষ, ৭ জন নারী। ২০ জন ঢাকা বিভাগের, চট্টগ্রামের সাতজন, রাজশাহী বিভাগের চারজন, সিলেটের তিনজন, বরিশালের দুইজন ও রংপুর বিভাগের একজন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২২ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন। এই ৩৭ জনের মধ‌্যে হাসপাতালে মারা গেছেন ২৮ জন ও বাসায় মারা গেছেন নয়জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৭১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ৬৩৭ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দেশে করোনায় আজও ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৮৭

আপডেট টাইম : ০৩:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০