ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ আজও অমলিন ‘মহানায়ক’ উত্তম কুমার সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ জার্সি পরবেন প্রিমিয়ার লিগের ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক : বর্ণবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ জার্সি পরে মাঠে নামবেন। জার্সিতে নিজেদের নামের জায়গায় লিখা থাকবে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’।

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল গোটা বিশ্ব। তার হত‌্যার প্রতিবাদ হচ্ছে সর্বত্র জুড়ে। ফুটবলাররা ব্যক্তিগতভাবে এগিয়ে আসার পর ক্লাবগুলিও প্রতিবাদ করছে। সবার মুখে একটাই স্লোগান,‘ব্ল্যাক লাইভস ম্যাটার’। এবার বৃহৎ পরিসরে হচ্ছে প্রতিবাদ।

করোনা প্যানডেমিকের জেরে তিন মাস বন্ধ থাকার পর ১৭ জুন থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ইপিএলের খেলোয়াড়রা মৌসুমের প্রথম ১২ ম্যাচে বিশেষ এ জার্সি পরে মাঠে নামবেন। একই সঙ্গে হাঁটু গেঁড়ে বসে প্রতিবাদ জানাতে পারে বলেও জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা, খেলোয়াড়রা, জাতিগত কুসংস্কার নির্মূলের একক উদ্দেশ্য নিয়ে একসাথে দাঁড়িয়েছি। আমরা বিশ্বাস করি তারা আমাদের অংশ। তাদের সম্মান এবং সকল সুযোগ-সুবিধা নিশ্চিতের দায়িত্ব আমাদের। এজন‌্য আমরা জার্সির বিষয়টিতে সমর্থন করছি এবং মৌসুমের বাকি অংশে জার্সিতে ‘‘ব্ল্যাক লাইভস ম্যাটার’’ লোগো থাকবে।’

লিগের এখনও ৯২টি ম্যাচ বাকি। ২৯ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে লিভারপুল। লিগ ফেরার দিন মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। একই দিন মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ভারতীয় জেডি মদ জব্দ

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ জার্সি পরবেন প্রিমিয়ার লিগের ফুটবলাররা

আপডেট টাইম : ০১:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০