ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শিক্ষা ঘাটতি পোষাতে ১২৩ কোটি ডলার বরাদ্দ যুক্তরাজ্যে

নিউজ ডেস্ক: মহামারি করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে যুক্তরাজ্যের স্কুলপড়ুয়াদের শিক্ষা কার্যক্রমে বেশ ক্ষতি হয়েছে। এ ঘাটতি পুষিয়ে নিতে বিশেষ কার্যক্রম হাতে নিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। এ লক্ষ্যে প্রায় ১০০ কোটি পাউন্ডের (১২৩ কোটি মার্কিন ডলার) তহবিল সহায়তার প্যাকেজ ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সহায়তা প্যাকেজের মধ্যে ৬৫ কোটি পাউন্ড পাবে সরকারি তহবিলপুষ্ট প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলো। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরাই সিদ্ধান্ত নেবেন এ অর্থ তারা কীভাবে খরচ করবেন। এছাড়া ৩৫ কোটি ডলার আলাদাভাবে বরাদ্দ রাখা হয়েছে, যা ব্যয় হবে চরমভাবে সুবিধাবঞ্চিত প্রায় ২০ লাখ শিশুকে শিক্ষাদান কর্মসূচিতে।

এর আগে দেশটিতে করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে সেই ২০ মার্চ থেকে স্কুল বন্ধ রয়েছে। প্রথমে সরকার গ্রীষ্মকালীন ছুটির আগে স্কুল চালুর পরিকল্পনা করলেও পরে তা বাতিল করে দেয়। এদিকে শিক্ষাবিদরা আশঙ্কা করছেন, এত দীর্ঘ সময় শিক্ষার্থীরা স্কুল থেকে দূরে থাকলে একটা পিছিয়ে পড়া প্রজন্ম তৈরি হতে পারে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু, যাদের ইন্টারনেট বা কম্পিউটার ব্যবহারের সুযোগ নেই বললেই চলে, তাদের ক্ষেত্রে ঘাটতিটা আরো বেশি হবে।

এদিকে বরিস জনসন বলেছেন, ‘আগামী সেপ্টেম্বর থেকে সব শিক্ষার্থীকে স্কুলে ফেরাতে যা কিছু করা প্রয়োজন, তা আমি করব। যত দ্রুত সম্ভব যেন এর বাস্তবায়ন হয়, তার জন্য আরো পরিকল্পনা সাজাব আমরা।’

গত সপ্তাহে শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন বলেছেন, যুক্তরাজ্যের ৭০ শতাংশের বেশি প্রাথমিক স্কুল কিছু নির্দিষ্ট বয়সভিত্তিক শিক্ষার্থীকে স্কুলে ফেরানোর কাজ শুরু করেছে। তবে সব বয়সী শিক্ষার্থীরা কবে স্কুলে ফিরতে পারবে, তার কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। বিশেষ করে এমন এক সময়ে শিশুদের স্কুলে ফেরানোর কথা বলা হচ্ছে, যখন যুক্তরাজ্যে এখনো প্রতিদিন এক হাজারের বেশি কভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শিক্ষা ঘাটতি পোষাতে ১২৩ কোটি ডলার বরাদ্দ যুক্তরাজ্যে

আপডেট টাইম : ১২:৪৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০