রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

বার্সাকে পেছনে ফেলে শীর্ষে রিয়াল

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৯৯ বার পঠিত

 

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগায় রোববার (২১ জুন) রাতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। সোসিয়েদাদের ঘরের মাঠে প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে দুটি গোল করে জিনেদিন জিদানের শিষ্যরা। অবশ্য একটি গোল হজমও করে। তাতে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয় পায় রামোস-বেনজেমারা। এই জয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোসরা।

৩০ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৬৫ পয়েন্ট। বার্সেলোনারও তাই। রিয়ালের গোল গড় +৩৬। বার্সার +৩৮। কিন্তু মুখোমুখি লড়াইয়ে রিয়াল এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি দখলে নিয়েছে।

গতকাল রোববার প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি রিয়াল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোলের দেখা পায় তারা। সেটা অবশ্য পেনাল্টি থেকে। এ সময় ডি বক্সের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করেন দিয়েগো লরেন্তে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক সার্জিও রামোস (১-০)।

৬৭ মিনিটে অবশ্য বল জালে জড়িয়েছিল সোসিয়েদাদ। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। যদিও এটা নিয়ে বিতর্ক রয়েছে। ৭০ মিনিটে করিম বেনজেমা দারুণ একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

৮৩ মিনিটে সোসিয়েদাদের মাইকেল মেরিনো গোল করে ব্যবধান কমান। রিয়ালের সমর্থকদের চিন্তায় ফেলে দেন। শেষ পর্যন্ত কিনা পয়েন্ট ভাগাভাগি করতে হয়। তবে এরপর আর কোনো গোল হয়নি। তাতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com