ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

করোনা যোদ্ধাদের সম্মান জানাতে যেসব উদ্যোগ ইসিবির

ক্রীড়া ডেস্ক : ৮ জুলাই ইংল‌্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দিয়ে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। মাঠে ফিরে করোনা যোদ্ধাদের সম্মান জানাতে অভিনব উদ‌্যোগ নিয়েছেন ইংল‌্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা।

দুই দলের তিন ম‌্যাচ টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে ‘রেইজ দ্য ব্যাট’। শুধুমাত্র সিরিজের নতুন নাম দেওয়া নয়, বিশেষ উদ্যোগ নিয়েছে (ইংল‌্যান্ড অ‌্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) ইসিবি। ইংল্যান্ডের ক্রিকেটাররা অনুশীলনের সময় করোনা যোদ্ধাদের নাম লেখা জার্সি পরে মাঠে নামবেন।

ইংল্যান্ডে তিন লক্ষেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ মহামারিতে মৃত্যু হয়েছে প্রায় ৪৩ হাজার মানুষের। এ কঠিন পরিস্থিতিতে করোনা আক্রান্তদের সেবায় নিরলস পরিশ্রম করেছেন চিকিত্সক, স্বাস্থ্য কর্মীরা। তাদের সম্মান জানাতে ক্রিকেটাররা এগিয়ে এসেছেন। পাশাপাশি ‘রেইজ দ‌্য ব‌্যাট’ সিরিজটি প্রচারণার জন‌্য ৩০০টি বিলবোর্ড ব‌্যবহার করা হচ্ছে সাউদাম্পটনে। করোনা যোদ্ধাদের জন‌্য তৈরি করা হয়েছে বিশেষ শর্ট ফিল্ম। আগামী ২৯ জুন থেকে সেটি প্রচার করা হবে।

ইংল্যান্ড অধিনায়ক জো রুট করোনা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘আমরা যে খেলাটি ভালোবাসি সেটা আবার ফিরছে। এটাই সবচেয়ে ভালো উপলক্ষ করোনার সাহসী যোদ্ধাদের সম্মান জানানোর। তারা কঠিন সময়ে দেশের জন‌্য ব‌্যাট ধরেছিলেন।’

সাউদাম্পটনে দুই দলের প্রথম টেস্ট হবে। পরের দুটি ম‌্যাচ হবে ম‌্যানচেস্টারে। দুটি ম‌্যাচই হবে জীবাণুমুক্ত পরিবেশে, দর্শকশূণ‌্য স্টেডিয়ামে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনা যোদ্ধাদের সম্মান জানাতে যেসব উদ্যোগ ইসিবির

আপডেট টাইম : ০৮:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০