নিউজ ডেস্ক: জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা গণসংযোগ শাখার পরিচালক এবং উপসচিব (আইন প্রণয়ন) মো. তারিক মাহমুদ করোনা জয় করেছেন। ১৫ দিন আইসোলেশনে থেকে এবং চিকিৎসকের পরামর্শ অনুসরণ করে তিনি সুস্থ হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) গণসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৩ জুন (২৩ জুন) তার করোনা (কোভিড-১৯) পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। সম্পূর্ণ সুস্থ হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও সাতদিন আইসোলেশনে থাকবেন তিনি।
জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে কর্মরতদের করোনাভাইরাস পরীক্ষার সময় ৪৩ কর্মকর্তা-কর্মচারীর দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ধরা পড়ে। মো. তারিক মাহমুদ তাদেরই একজন।
মো. তারিক মাহমুদ তথ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কমিটি সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর একান্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
























