বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

যে ছয় কারণে রিয়াল চ্যাম্পিয়ন হলো

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ২৮১ বার পঠিত

 
ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগার ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এটি রিয়ালের ৩৪তম লিগ শিরোপা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে ঘরের মাঠে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। রিয়ালের হয়ে দুটি গোলই করেছেন করিম বেনজেমা (২৯ ও ৭৫ মিনিটে। ৮৩ মিনিটে ভিয়ারিয়ালের ভিনসেন্ট ইবোরা একটি গোল শোধ দেন।

৩৭ ম্যাচ থেকে ৮৬ পয়েন্ট সংগ্রহ করে রিয়ালের শিরোপা জয় নিশ্চিত হয়। সমান ম্যাচ থেকে রানার্স-আপ হওয়া বার্সেলোনার সংগ্রহ ৭৯ পয়েন্ট।

এই শিরোপার জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয়েছে দুই বছর। সবশেষ ২০১৬-১৭ মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিল তারা। এরপর টানা দুই মৌসুম আর শিরোপার দেখা পায়নি। অবশেষে আবার উৎসবের নগরীতে পরিণত হল মাদ্রিদ।

মহামারি করোনাভাইরাসের কারণে লা লিগার এই মৌসুমটি আর মাঠে গড়াবে কিনা সেটা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু সব শঙ্কা কাটিয়ে আবার মাঠে ফেরে লিগ। করোনার লম্বা বিরতির পর দারুণ ছন্দে ফেরে রিয়াল। একের পর এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নেয় পাকাপোক্তভাবে।

শিরোপা জয়ের চাপ থাকলেও পা হড়কায়নি জিনেদিন জিদানের শিষ্যদের। বার্সেলোনার মতো চিরপ্রতিদ্বন্দ্বিদের পেছনে ফেলে শেষ পর্যন্ত শিরোপা জিতেই নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com