ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে একদিনে (শুক্রবার) আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্যমতে গেল ২৪ ঘণ্টায় ২ লাখ ৩৭ হাজার ৭৪৩ জন আক্রান্ত হয়েছে। যা বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পরার পর একদিনে সর্বোচ্চ। মৃতের সংখ্যা এখনো ৫ হাজারের ঘরেই আছে। গেল ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মারা গেছে ৫ হাজার ৬৮২ জন। খবর আল জাজিরার।

এর আগে গত ১২ জুলাই রেকর্ড ২ লাখ ৩০ হাজার ৩৭০ জন আক্রান্ত হয়েছিল। তার আগে ১০ জুলাই রেকর্ড ২ লাখ ২৮ হাজার ১০২ জন ও ৭ জুলাই রেকর্ড ২ লাখ ১২ হাজার ৩২৬ জন আক্রান্ত হয়েছিল। জুলাই মাসে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ানোর আগে গেল ২৮ জুন আক্রান্ত হয়েছিল সর্বোচ্চ ১ লাখ ৮৯ হাজার ৭৭ জন।

গেল ২৪ ঘণ্টায় যে ২ লাখ ৩৭ হাজার ৭৪৩ জন আক্রান্ত হয়েছে তার মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৮৫৭ জনই চারটি দেশের। দেশ চারটি হলো যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৭৩ হাজার ৩৮৮ জন, ব্রাজিলে ৪৩ হাজার ৮২৯ জন, ভারতে ৩৫ হাজার ৪৬৮ জন ও দক্ষিণ আফ্রিকায় ১৩ হাজার ১৭২ জন।

বিশ্বের ২১৩টি দেশে এ পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৫৮ হাজার ৫১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫ লাখ ৯৮ হাজার ৩ জন। সেরে উঠেছে ৮৪ লাখ ১১ হাজার ১৮৯ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

আপডেট টাইম : ১২:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০