ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা

অনলাইনে উদ্যোক্তাদের হাট শুরু

বিজ্ঞান-তথ্য-প্রযুক্তি ডেস্ক : করোনা মহামারির এ বছর ‘উদ্যোক্তা হাট’ অনলাইনে আয়োজন করছে আত্মকর্মসংস্থানে তরুণদের অণুপ্রাণিত করার প্ল্যাটফর্ম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব।

http://uddoktahaat.com এই ঠিকানায় ৩২টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আজ থেকে শুরু হওয়া এই হাট চলবে আগামী ৩০ ‍জুলাই পর্যন্ত। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ই-উদ্যোক্তা হাট’।

এই হাটে থাকছে বিভিন্ন প্রকারের পণ্য এবং সেবা। এসব পণ্য এবং সেবার তালিকায় রয়েছে রান্নাঘরের মসলা থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত। তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের অনলাইনভিত্তিক সেবা, পোশাক ও জুয়েলারি, চামড়াজাত পণ্য, খাদ্যসামগ্রী, প্রসাধনী, সিকিউরিটি এবং বৈদ্যুতিক সরঞ্জাম।

ই-উদ্যোক্তা হাটের আয়োজক চাকরি খুঁজব না চাকরি দেব প্ল্যাটফর্মের সহ-সাধারণ সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান বায়েজিদ বলেন, ‘করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। এখন যখন আবার একটু একটু করে কেনাকাটা চালু হচ্ছে, তখনও অনেক উদ্যোক্তা আগের অবস্থায় ফিরতে পারছেন না। সংগঠিতভাবে প্রচার প্রচারণার মাধ্যমে ক্রেতা সাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য এই ই-হাটের আয়োজন করা হয়েছে। যেহেতু অনলাইনে সবকিছু সম্পন্ন হবে তাই স্বাস্থ্যবিধি মেনে চলাটা সহজ হবে।’

ই-হাটে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ হলো- আলাইভা, নন্দন কুটির, সাহাবী সোর্সিং (সাহাবী ডটকম), বন্ধুস্টোর ডটকম, লাভ গরু, হাদিয়া শপ, চুইঝাল, তুলিকা, টি-আর্ট, এখানেইকিনি ডটকম, লাবন্য ক্র্যাফট, কেয়ার স্টোর, নিওসিস ওয়ার্ল্ড, স্টোরিয়া লিমিটেডে, কমইঞ্জিন, শাবাব লেদার, ট্রাভেল বাংলাদেশ, অচিন, ইয়োলো এসএমই, মুসলিম ঘৃত ভান্ডার, জার্মিনেশন, প্রিমিয়াম স্টোর বাংলাদেশ-পিএসবিডি, কড়ি ডটকম, ট্যান, সোল স্টার, ওকে লেদার, ম্যাজিক রুটি মেকার, সিটি ওয়াটার পিউরিফাইয়ার, বাংলা ভার্সিটি, ডিজিটাল পাওয়ার অ্যান্ড টেকনোলজি, এক্সপো শপ, এগ্রো হাট ও ভাইপার লেদার।

চাকরি খুঁজব না চাকরি দেব প্ল্যাটফর্মের সহ-সভাপতি মুহাম্মদ গাজী তৌহিদুর রহমান বলেন, ‘একজন উদ্যোক্তা ঘুরে দাঁড়াতে পারলেই ১০ জন কর্মীর সংস্থান হয়ে যায়। সমাজে আমরা সবাই যদি নিজ নিজ প্রয়োজনীয় কেনাকাটার সময় যদি ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা মনে রাখি তাহলেই করোনা ক্ষতি ধীর ধীরে পুষিয়ে নেওয়া যাবে।’

‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের একটি উদ্যোগ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব

অনলাইনে উদ্যোক্তাদের হাট শুরু

আপডেট টাইম : ১২:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০