ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

এশিয়া কাপ না হলে ২৫ কোটি টাকা হারাবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক : চলতি বছর এশিয়া কাপ হচ্ছে না। করোনার ধাক্কায় স্থগিত হয়েছে এশিয়া কাপের ১৫তম আসর। স্থগিত হওয়া এ টুর্নামেন্ট আগামী বছরের জুনে আয়োজনের ইচ্ছা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)।

আবার ২০২২ সালেও হবে এশিয়া কাপ। পাকিস্তানের সঙ্গে চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কাতেই হবে ২০২১ এশিয়া কাপ। ২০২২ সালে পাকিস্তান হবে আয়োজক। কিন্তু গুঞ্জন ছড়িয়েছে ২০২১ সালে এশিয়া কাপ নিয়ে ভিন্ন চিন্তা করছে এসিসি! পরপর দুই বছর দুইটি এশিয়া কাপ আয়োজনে বেশ কিছু জটিলতা দেখছে আয়োজকরা। এজন‌্য বাতিলের চিন্তাও আসছে।

তবে এগুলো নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি বলে দাবি করলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন। সোমবার বিকেলে তিনি  বলেছেন, ‘এশিয়া কাপ বাতিল নিয়ে কোনো আলোচনা হয়নি। এসিসি তাদের সবশেষ বৈঠকেই স্পষ্ট করেছে ২০২১ এবং ২০২২ সালে দুইটি এশিয়া কাপ হবে। এখনও সেই পরিকল্পনাতেই আছে এসিসি।’

তবে এশিয়া কাপ কোনো কারণে বাতিল হলে বিসিবি তিন মিলিয়ন ডলার হারাবে। বাংলাদেশি টাকায় যা ২৫ কোটি টাকা ছাড়িয়ে। শুধুমাত্র এশিয়া কাপে অংশগ্রহণ করেই এ অর্থ পেত অংশগ্রহণকারী দলগুলো। যদি এশিয়া কাপ না হয় তাহলে বিশাল অঙ্কের অর্থ হারাবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শুধু বাংলাদেশ-ই নয়, এ অর্থ থেকে বঞ্চিত হবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাও।

বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘টুর্নামেন্টে অংশগ্রহণের জন‌্য এসিসি সব সময়ই অংশ্রগহণকারী দেশগুলোকে ভালো অর্থ দিয়ে থাকে। এবারের এশিয়া কাপ থেকেও ৩ মিলিয়ন ডলার পাওয়া যেত। এটা সামনেও পাওয়া যাবে। যদি টুর্নামেন্ট আগামী বছর অনুষ্ঠিত হয় তাহলেও ওই অ‌্যামাউন্ট আমরা পাবো।’

২০১৮ এশিয়া কাপ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সেবার ভারত ও বাংলাদেশ খেলেছিল ফাইনাল। পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলা বাংলাদেশ ফাইনালে পথ হারায়। ভারত রেকর্ড ছয়বারের মতো জিতে নেয় এশিয়া কাপ। পাঁচবার মহাদেশীয় এ টুর্নামেন্ট জিতেছে শ্রীলঙ্কা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

এশিয়া কাপ না হলে ২৫ কোটি টাকা হারাবে বিসিবি

আপডেট টাইম : ০৬:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০