ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

রোনালদোর সামনে নতুন চ‌্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক : সিরি ‘এ’-তে শেষ চার ম‌্যাচে পাঁচ গোল করতে পারবেন কী ক্রিস্টিয়ানো রোনালদো? যদি পারেন তাহলে পঞ্চম ইউরোপিয়ান গোল্ডেন বুট উঠবে তার শোকেসে।

৩৪ গোল নিয়ে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোভস্কি রয়েছেন সবার উপরে। ৩০ গোল নিয়ে রোনালদো রয়েছেন দ্বিতীয় স্থানে। দারুণ মৌসুম কাটানোয় রোনালদোর সুযোগ এসেছে ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার।চার ম‌্যাচে পাঁচ গোল পেলে-ই রোনালদো ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন।

২৭৬১ মিনিট মাঠে কাটিয়ে ৩৪ গোল পেয়েছেন লেভানদোভস্কি। অন‌্যদিকে ৩০ গোল করতে রোনালদো মাঠে ছিলে ২৬৪৯ মিনিট। এদিকে এ মৌসুমে ৩০ গোল করেছেন কায়রো ইমোলিও। ২৮১৬ মিনিট মাঠে কাটিয়ে এ সাফল‌্য পেয়েছেন ইমোলিও। পাঁচ গোল পেলে তারও সুযোগ থাকবে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের পুরস্কার জেতার।

শেষ চার ম‌্যাচে জুভেন্টাসের প্রতিপক্ষ উদিনেসে, স‌্যাম্পডোরিয়া, ক্যাগলিয়ারি এবং রোমা। করোনার পর লিগ শুরু হলে আট ম‌্যাচে নয় গোল পেয়েছেন রোনালদো। প্রায় প্রত‌্যেক ম‌্যাচে গোল পেলেও সিআর সেভেন সামনে এখন কঠিন চ‌্যালেঞ্জ অপেক্ষা করছে। এখন পর্যন্ত ইউরোপিয়ান গোল্ডেন বুট চারবার পেয়েছেন রোনালদো।

শেষবার ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৮ গোল করে এ পুরস্কার জিতেছিলেন। শেষ তিন মৌসুমে রোনালদো ইউরোপের সেরা তিনেও জায়গা করতে পারেননি। আরেকটি চ্যালেঞ্জ নিয়েও রোনালদো এগিয়ে যেতে পারেন। লিগের তিন ক্লাবের হয়ে এই শিরোপা জিততে পারেননি কোনো ফুটবলার। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পেয়েছেন গোল্ডেন বুট। রিয়ালের জার্সিতেও জিতেছেন এ পুরস্কার। এবার জুভেন্টাসের জার্সিতে বড় কীর্তি গড়ার পালা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

রোনালদোর সামনে নতুন চ‌্যালেঞ্জ

আপডেট টাইম : ১২:৫১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০