শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি—অভিযানে আটক ১ দিনাজপুরের বিরামপুরে পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা পুলিশে তথ্য দেওয়ার‘অপরাধে’ হত্যা চেষ্টার অভিযোগ শার্শায় জমি দখলের নামে মা-মেয়েকে নির্মম নির্যাতন: সাবেক এমপির নাম ভাঙিয়ে ‘গুন্ডা’ রবির তান্ডব কুড়িগ্রামের কাঁঠালবাড়ি বাজারে ব্যবসায়ী সমাজের আইডল মোঃ মিলন মিয়া কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ হরমুজ সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগ প্রস্তাবে নিরাপত্তা পরিষদে ভোট আজ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সোহেল রানা শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ২৭৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: করোনায় আক্রান্ত এবার বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার জাভি হার্নান্দেজ। নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি। বর্তমানে কাতারের ফুটবল দল আল সাদ-এর কোচ জাভি টুইটারে জানিয়েছেন, ‘কাতার স্টার্স লিগের প্রোটোকল অনুযায়ী আমার সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সৌভাগ্যক্রমে আমি এখন ভালো আছি। তবে যতদিন পর্যন্ত না আমি সুস্থ হয়ে উঠছি, ততদিন আইসোলেশনে থাকব। স্বাস্থ্য বিভাগ অনুমতি দিলে আমি আবার দৈনন্দিন জীবনে ও কাজে ফিরব।’

অসুস্থ হওয়ায় আল সাদ-এর পরবর্তী ম্যাচে দলের রিমোট কন্ট্রোল হাতে নিয়ে দাঁড়াতে পারবেন না জাভি। কাতারে কোচিং করালেও পুরনো ক্লাবে কোচ হয়ে ফেরার ইচ্ছা রয়েছে স্পেনের বিশ্বজয়ী দলের সদস্যর।

জাভি জানিয়েছিলেন, ঠিক সময়েই বার্সা ম্যানেজার হিসেবে প্রত্যাবর্তন করতে চান তিনি। তার জন্য প্রস্তুতিও নিচ্ছেন। এবার লিগ জিততে পারেনি বার্সা। বার্সা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে দলকে জয়ের রাস্তায় ফেরাতে চান জাভি। জানুয়ারিতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল বার্সেলোনা। সেই সময়ে রাজি হননি একসময়ের মাঝমাঠের ভরসা। বার্সার নির্বাচনের পরেই হয়তো ফিরতে পারেন তিনি। এর মধ্যেই খবরে এলো, জাভি করোনায় আক্রান্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com