ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক: তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সেপ্টেম্বরে ইংল‌্যান্ড সফর করবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে আতিথেয়তার মধ‌্য দিয়ে গ্রীষ্মের মৌসুমের খেলা শেষ করবে ইংল‌্যান্ড।

এরই মধ‌্যে দুই দেশের বোর্ড সূচি চূড়ান্ত করেছে। অস্ট্রেলিয়া ২৬ জনের স্কোয়াডও বেছে নিয়েছে। তবে সরকারের থেকে এখনও দেশের বাইরে খেলতে যাওয়ার অনুমতি পায়নি তারা। এজন‌্য সফর চূড়ান্তও করতে পারছে না অস্ট্রেলিয়া। দুই দলের এ সিরিজটি অনুষ্ঠিত হলে ব্রডকাস্ট থেকে ২৬০ মিলিয়ন পাউন্ড আয় করবে ইংল‌্যান্ড। এজন‌্য সিরিজটি তাদের জন‌্য খুব গুরুত্বপূর্ণ।

করোনা প্রকোপ থেকে মুক্তি পাওয়ার পর ইংল‌্যান্ড প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ফেরায়। ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তার মধ‌্য দিয়ে করোনা পরবর্তী সময়ে ক্রিকেট শুরু করে ক্রিকেটের জনকরা। তিন ম‌্যাচ সিরিজের শেষ টেস্ট এখন চলছে। ওয়েস্ট ইন্ডিজের পর তারা পাকিস্তানের বিপক্ষেও তিনটি টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে এবং আয়ারল‌্যান্ডকেও আতিথেয়তা দেবে। প্রতিবেশী দেশের সঙ্গে খেলবে তিনটি ওয়ানডে।

মৌসুমের খেলা শেষ করবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দুই দলের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে ৪ সেপ্টেম্বর। পরের দুইটি টি-টোয়েন্টি ৬ ও ৮ সেপ্টেম্বর। সাউদাম্পটনের অ‌্যাজেস বোল মাঠেই হবে টি-টোয়েন্টি সিরিজ। ওর্ল্ড ট্রাফোর্ডে ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর হবে তিনটি ওয়ানডে। সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর তিনদিন আগে দুই দল শেষ ওয়ানডে খেলবে। ধারণা করা হচ্ছে, ইংল‌্যান্ড থেকেই দুই দলের ক্রিকেটাররা আইপিএল খেলতে দুবাইয়ের বিমানে উঠবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে অস্ট্রেলিয়া

আপডেট টাইম : ১১:০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০