বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত পটুয়াখালীতে ৭শ’ জনকে প্রধানমন্ত্রীর শাড়ি উপহার নরসিংদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ পটিয়ায় তিন বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার : নৌ প্রতিমন্ত্রী পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা জনগণ চাইলে নির্বাচন তরুণদের দাবিতে এগিয়ে মুবিন কুড়িগ্রামের উলিপুরে হামলা মামলার আসামি ধরতে যাওয়া পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে।

রাজাপাকসে’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ২৭৭ বার পঠিত

ডেস্ক : শ্রীলংকার জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান ক্ষমতাশীন দল এসএলপিপি’র বিজয়ে সেদেশের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে’কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক লিখিত অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, জাতীয় নির্বাচনে এ বিজয়ের মাধ্যমে বর্তমান নেতৃত্বের উপর শ্রীলংকার জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, বাংলাদেশ ও শ্রীলংকা আন্তদেশীয় যোগাযোগ ত্বরান্বিতকরণ, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও জলবায়ুর পরিবর্তনসহ নানা অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর ভিত্তি করে একযোগে কাজ করে আসছে। বাংলাদেশে শ্রীলংকার একটি বিশাল জনগোষ্ঠির বসবাসও এই চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টান্ত। বাংলাদেশে সরকারী সফরকালে আমি আমাদের দ্বিপাক্ষিক বৈঠকের কথা বিশেষভাবে স্মরণ করছি, একই সঙ্গে স্মরণ করছি বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে দু’দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ত্বরান্বিত করতে আমাদের মতবিনিময়।

শেখ হাসিনা বলেন, আপনি শ্রীলংকার সরকারে থাকার সময় আমাদের সরকার দু’দেশের সম্পর্ককে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো।

শেখ হাসিনা মাহিন্দা রাজাপাকসে’র সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে তাকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। গত ৫ আগস্ট শ্রীলঙ্কায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com