ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আনোয়ারার বন্যা দুর্গতদের জন্য চায়না হারবারের খাদ্য ত্রাণ

বিশেষ প্রতিবেদক: চট্টগ্রামে বন্যার্তদের ত্রাণ দিয়েছে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার দরিদ্র পরিবারকে ত্রাণ দিয়েছে চীনা প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিএইচইসি)। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল—চাল, ডাল ও ভোজ্য তেল।

রোববার (৯ আগস্ট) সিএইচইসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, আনোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম এবং চায়না হারবারের প্রতিনিধি এম ই এ সাজ্জাদসহ অনেকে উপস্থিত ছিলেন।

চায়না হারবারের প্রতিনিধি বলেন, ‘বহু বছর ধরেই চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার। সম্প্রতি ভয়াবহ বন্যায় বাংলাদেশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মনে করি, যেকোনো প্রয়োজনে বাংলাদেশি জনগণের প্রতি সহযোগিতার হাত বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। করোনা মহামারিকালে আমরা সরকারের পাশে থাকার চেষ্টা করেছি এবং দেশের বিভিন্ন স্থানে প্রায় ১০ হাজার লোককে খাদ্য ও সুরক্ষা সামগ্রী দিয়েছি। ভবিষ্যতেও করপোরেট সামাজিক দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

চট্টগ্রামের আনোয়ারায় ৭৭৪.২৫ একর জমিতে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) বাস্তবায়ন করছে চায়না হারবার। এ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ এবং ৬০-৯০ হাজার লোকের কর্মসংস্থানের আশা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আনোয়ারার বন্যা দুর্গতদের জন্য চায়না হারবারের খাদ্য ত্রাণ

আপডেট টাইম : ১১:২৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০