ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ডিসেম্বরের মধ্যে ঢাকা শহরকে তারের জঞ্জালমুক্ত করবো: তাপস

নিজস্ব প্রতিবেদক: ডিএসসিসি এলাকায় তারের জঞ্জালের উচ্ছেদ অভিযান চলমান আছে এবং থাকবে। ব্যাপকভাবে যে জঞ্জাল সৃষ্টি করা হয়েছে, সেটা খুলতেও অনেক সময় লেগে যায়। তারপরও আমরা লক্ষ্য নির্ধারণ করেছি, আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা শহরকে তারের জঞ্জালমুক্ত করবো। বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সোমবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর মহিলা কলেজের গভর্নিং বডির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, যেহেতু খাল ও পুকুরগুলো অন্য সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত। তাই আমরা প্রাথমিকভাবে প্রথম আর্থবছরে ১০টি এলাকার ১০টি জলাশায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পরিচালনা বা পরিষ্কার করবো। কিছু কিছু এরই মধ্যে পরিষ্কার করেছি। সেগুলোকে আরও নান্দিনিক করে গড়ে তুলবো, যেন পুনরায় অবর্জনায় ভরে না যায়। এছাড়া প্রথমে সড়ক, পরে ফুটপাত দখলমুক্ত করবো।

তিনি আরও বলেন, দক্ষিণ ঢাকাকে নিয়ে আমাদের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। এ নিয়ে আগামী বুধবার একটি কর্মশালা হবে। সেখানে আরও ব্যাপক উপস্থাপনা হবে। আমরা মহাপরিকল্পনার আওতায় দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসনের দিকে এগিয়ে যাবো।

উল্লেখ্য, গেলো ৫ আগস্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করপোরেশনের আওতাধীন এলাকায় অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম শুরু করে ডিএসসিসি। তবে এ নিয়ে আপত্তি জানিয়ে আসছে ক্যাবল ব্যবসায়ীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ডিসেম্বরের মধ্যে ঢাকা শহরকে তারের জঞ্জালমুক্ত করবো: তাপস

আপডেট টাইম : ১২:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০