ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এমন ড্র ৩৩ বছর পর ইংল্যান্ডের মাটিতে

ক্রীড়া ডেস্ক: নিষ্প্রাণ ড্র হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২৩৬ রানের জবাবে ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ১১০ রান তুলে ইনিংস ঘোষণা করে। এরপর উভয় দলের অধিনায়ক ড্র মেনে নেন।

সাউদাম্পটন টেস্টে বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ৪৫.৪ ওভার। পরদিন আরো কম, ৪০.২ ওভার। তৃতীয় দিন পুরোটাই যায় বৃষ্টির পেটে। আর চতুর্থ দিন খেলা হয় মাত্র ১০.২ ওভার। আর শেষ দিনে হয় ৩৮.১ ওভার।

সব মিলিয়ে ৫ দিনে খেলা হওয়ার কথা ছিল ৪৫০ ওভার। কিন্তু হয়েছে মাত্র ১৩৪.৩ ওভার। যা ১৯৮৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে কম ওভারের টেস্ট। অর্থাৎ ৩৩ বছর পর ইংল্যান্ডের মাটিতে এমন ড্র দেখলো ক্রিকেট বিশ্ব।

১ উইকেট হারিয়ে ৭ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিল ইংল্যান্ড। সেখান থেকে পঞ্চম দিন খেলা শুরু করে। যদিও বৃষ্টির কারণে স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে খেলা শুরু হয়। ইংল্যান্ডের জ্যাক ক্রাউলি সর্বোচ্চ ৫৩ রান করেন। ডম সিবলি করেন ৩২। তারা দুজনই আউট হন মোহাম্মদ আব্বাসের বলে। আর পঞ্চম দিন শেষ হওয়ার ১৫ মিনিট আগে আউট হন অলি পোপ। ৯ রান আসে তার ব্যাট থেকে। অধিনায়ক জো রুট (৯) ও বস বাটলার শূন্যরানে অপরাজিত থাকেন।

ম্যাচসেরা নির্বাচিত হন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তিন ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এমন ড্র ৩৩ বছর পর ইংল্যান্ডের মাটিতে

আপডেট টাইম : ১১:৪০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০