ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দেশে করোনায় মৃত্যু হল আরও ৪১ জনের

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৮১ জনে।

একই সময়ে ১৪ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৪৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো ২ লাখ ৮৫ হাজার ০৯১ জনের। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ জনের।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯১৩ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ১৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।

মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৩৪ জন পুরুষ, ৭ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৮ জন, বাড়িতে ৩ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১-৪০ বছরের ১ জন, ৪১-৫০ বছরের ৫ জন, ৫১-৬০ বছরের ১১ জন ও ৬০ বছরের বেশি ২৪ জন।

সবচেয়ে বেশি ২১ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন।

এ সময়ে টানা দ্বিতীয় দিন কোভিড-১৯ রোগে সিলেট বিভাগে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দেশে করোনায় মৃত্যু হল আরও ৪১ জনের

আপডেট টাইম : ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০