ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কোচিংয়ের টানে পেশাদার ক্রিকেট ছাড়লেন হোয়াইট

ক্রীড়া ডেস্ক: কুড়ি বছরের পেশাদার ক্যারিয়ার শেষে ক্রিকেটকে বিদায়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্যামেরন হোয়াইট। ব্যাট-বল হাতে ফর্মটা পড়তির দিকে। আর তাই কোচিং পেশায় মন দেওয়ার জন্য সবুজ গালিচাকে বিদায় জানালেন ৩৭ বছর বয়সী এই অজি ক্রিকেটার।

শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়াকে নিজের অবসরের বিশয় নিশ্চিত করেন হোয়াইট। যেখানে তিনি বলেন, ‘আমার খেলার সময় শেষ হয়ে গেছে, আর এই বিষয়ে আমি একদম নিশ্চিত। আমার যদিও অ্যাডিলেইড স্ট্রাইকারসের সঙ্গে আরও এক বছর খেলার চুক্তি রয়েছে। তবে ভালো না খেলে আমি সেটা আশা করতে পারি না। ক্রিকেটারের দৃষ্টিকোণ থেকে, আমার পক্ষে আর কিছু দেওয়া সম্ভব নয়। আমি এখন সম্পূর্ণরকম ভাবে কোচিং পেশায় মন দিতে চাই।’

সর্বশেষ অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশ লিগে মাঠে নেমেছিলেন হোয়াইট। চলতি বছরের ফেব্রুয়ারিতে খেলা সেই ম্যাচে করতে পেরেছিলেন মাত্র ১৮ রান। সর্বশেষ বিগ ব্যাশে ৬ ম্যাচে করেছিলেন মাত্র ৩৬ রান।

অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছিলেন সর্বশেষ দুই বছর আগে, ওয়ানডে ফরম্যাটে। আর এই ফরম্যাট দিয়ে শুরু করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার, ২০০৫ সালে। সে থেকে ওয়ানডেতে সর্বোচ্চ ৯১ ম্যাচে দুই সেঞ্চুরি আর ১১ ফিফটিতে করেন ২ হাজার ৭২ রান।

২০০৭ সালে অভিষেক হওয়া টি-টোয়েন্টি খেলেছিলেন ৪৭ ম্যাচ। সর্বশেষটি তাও ২০১৪ সালে। ২০০৮ সালে টেস্ট ক্যারিয়ার শুরু হয় হোয়াইটের। সে বছরই শেষ মাত্র ৪ টেস্টের ক্যারিয়ার।
২০০০-০১ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে লেগ স্পিনার হিসেবে অভিষেক হওয়া হোয়াইট অস্ট্রেলিয়াকে একটি ওয়ানডে এবং ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্বও দিয়েছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কোচিংয়ের টানে পেশাদার ক্রিকেট ছাড়লেন হোয়াইট

আপডেট টাইম : ১২:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০