ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৫ ও নওগাঁ- ৬ আসনের উপনির্বাচন আগামী ১৭ অক্টোবর (শনিবার) এবং পাবনা-৪ আসনের উপনির্বাচন ২৬ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর৷

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশনের সভা শেষে সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব জানান, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন আরও ৯০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, করোনা পরিস্থিতিতে কোনো নির্বাচনে পথসভা, মিছিল, সভা-সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না। এছাড়া প্রশাসকের মেয়াদ শেষ হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন করা হবে বলেও জানান সচিব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন

আপডেট টাইম : ০৭:০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০